মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শনিবার। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে। এদিন সারাদেশের মতো নারায়ণগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একুশের সাজে সেজে উঠেছে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া গোল চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলপনার রঙে সাজিয়ে তোলা হয়।
শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবেই ভাষা শহীদদের স্মরণে মনের মাধুরী মিশিয়ে আলপনা আঁকছেন। সেই সাথে রাঙিয়ে তুলছেন শহরের প্রধান সড়ক ও আশপাশ এলাকা।
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আজাদ বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমাদের শিক্ষার্থীরা একুশের চেতনায় আলপনার রঙে রাঙিয়ে তুলছেন কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা এই আলপনার মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ রাখতে চাই। সকলের মাঝে একুশের চেতনা জাগিয়ে তুলতে চাই।







































আপনার মতামত লিখুন :