News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারায়ণগঞ্জবাসীকে ঈদের ছুটিতে নিরাপদ রাখার ব্যবস্থা করবো : ডিসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৭:৪৫ পিএম নারায়ণগঞ্জবাসীকে ঈদের ছুটিতে নিরাপদ রাখার ব্যবস্থা করবো : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেছেন, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল এলাকা হওয়াতে অপরাধ ও অপরাধের চেষ্টা একটু বেশি। এতে আমাদের যথাযর্থ দায়িত্ব পালন করা কর্তব্য। সকলকে ঐক্যবদ্ধ করে টহল পরিচালনা করতে হবে। চাষাঢ়া থেকে থানা এলাকা পর্যন্ত সকল অপরাধের বিরুদ্ধে অবস্থান থাকতে হবে। বিশেষ করে কিশোর গং চাঁদাবাজি সন্ত্রাসী সহ কোন অপরাধ না থাকে সেই জন্য থানাগুলোতে দিক নিদের্শনা দেয়া হয়েছে। ঈদ কেন্দ্রে ভিত্তিক গরুর হাট, গার্মেন্ট পয়েন্ট, নদীতে গরু হাট নিয়ে কোন চাঁদাবাজি না হয় সেগুলো ম্যানেজমেন্টের বিষয় রয়েছে। জাল টাকা হাইওয়ে রয়েছে সেগুলো নিয়ে কাজ চলছে। বিশেষ করে ঈদ করতে বাসা ছাড়ছেন তাদের বাসাগুলো নিরাপদে রাখা। নারায়ণগঞ্জবাসী যে নিরাপদের আশা করেছে, আমরা সেভাবে পালন করতে ব্যবস্থা নেয়া হয়েছে।

২৪ মে রোববার দুপুর ২টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং তিনি একথা বলেন।

এর আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রবেশে জেলা প্রশাসক রায়হান কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান সহ কর্মকর্তারা।

গার্ড অব অনার প্রদর্শন করে থানার মালখানা, হাজতখানা সহ সকল রুম পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজউদ্দিন।