বন্দরে ওয়ারেটভুক্ত পলাতক আসামীসহ চোর ও ছিনতাইকারী সন্দেহে ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২ নং মাধবপাশা এলাকার আবু তাহের মিয়ার ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী সাইদুল ইসলাম রবিন (২৮) ও নিলফামারী জেলার ডিমলা থানার রিপুজীপাড়া এলাকার মৃত সানু মিয়ার ছেলে রাসেল (২৯), একই জেলার একই থানার মুছাডাঙ্গা এলাকার মামেরুল মিয়ার ছেলে সবুজ (২৪) ও একই এলাকার হাশেম মিয়ার ছেলে রবিউল (২৮)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইদুলকে উল্লেখিত ওয়ারেন্টে ও অপরধৃত ৩ যুবককে রোববার (২৪ মে) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (২৩ মে) রাতে বন্দর উপজেলার পৃথক স্থান থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরা করার সময় চোর ও ছিনতাইকারী সন্দেহে ৩ যুবকে আটক করা হয়।



































-20260522173818.jpg)



আপনার মতামত লিখুন :