নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির নেতা শওকত হাশেম শকু বলেছেন, আমার মানবসেবার আজ চব্বিশ বছর হতে চলল। আমি যখন টগবগে যুবক তখন থেকে আমি সেবা করে আসছি৷ এটা করেই আমি বড় হয়েছি। জনগণ আমাকে চারবার নির্বাচিত করেছে কাজ দেখে। আমি কাজ পাগল লোক। আমি কাজ ছাড়া কিছু বুঝি না।
রোববার (২৪ মে) ১২ নং ওয়ার্ডের বিকল পাম্প পুনঃস্থাপনের সময় একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমার এক ভাই জানালো আপনারা যে পাম্পটা স্থাপন করেছিলেন সেই পাম্পটা বিকল। এলাকাবাসী সুপেয় পানি পাচ্ছে না। আপনারা জানেন আমি আটটি সাবমারসিবল কল যেন আমার এলাকাবাসী সুপেয় পানি খেতে পারে সেজন্য ব্যবস্থা করেছিলাম। আমি এটা জানার পরে রাতেই লোক পাঠিয়ে খবর নিয়ে দেখলাম পাম্পটা সম্পূর্ণ জ্বলে গিয়েছে অসাবধানতার কারণে। আমি নিজ অর্থায়নে এ পাম্পটি স্থাপন করে দিয়ে গেলাম। আজকে বিকেল থেকে এ এলাকার জনগণ সুপেয় পানি পাবে।
তিনি বলেন, আমাকে যেটা যখন জানানো হয় নিজস্ব অর্থায়নে হোক আর কারও কাছ থেকে চেয়ে হোক। আমি আমার কাজ সম্পাদন করি। আমার এ অঞ্চলের মানুষ নিন্ম আয়ের। তাদের সেই স্বচ্ছলতা নেই। তাই আমার অনেক কিছুই করতে হয়। আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মানবসেবার কাজগুলো করে যেতে পারি। আমি যতদিন বেঁচে থাকবো আমার হায়াৎ যতদিন আমি মানবসেবা থেকে পিছু হটবো না। কাউকে না পেলেও আমাকে আমার কাউন্সিলর কার্যালয়ে খুঁজে পাবেন।
এদিকে শকু ছাতা বিতরণ করেছেন। এসময় তিনি বলেন, আমি পোস্টার শকু হতে চাই না। ঈদ আসলো পোস্টার লাগিয়ে শুভেচ্ছা জানাবো, এগুলো নয়। মানবসেবা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি কাজ করতে না পারলে মনে হয় আমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি।
তিনি বলেন, তীব্র গরমে দ্বিতীয় দিনের মত আমরা মানবিক যে কাজগুলো করে থাকি গরমে ওয়ার্ডবাসী যেন স্বস্তিতে হাটতে পারে সেজন্য আজ দ্বিতীয় দিনের মত ছাতা বিতরণ করেছি। আগামী দুইদিন পরে আটেকবার ছাতা বিতরণ করবো। কোরবানির ঈদের দিনেও আমার বিশেষ কর্মসূচি আছে।
তিনি আরও বলেন, এই জিলহজ্জ মাসে আল্লাহ সবচেয়ে বেশি দোয়া কবুল করে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ৩০ মে। আপনারা তার জন্য দোয়া করবেন, আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের জন্যেও আপনারা দোয়া করবেন।

































-20260522173818.jpg)



আপনার মতামত লিখুন :