পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাহারি রকমের গরু ছাগলের সমাহারে জমজমাট হয়ে উঠেছে সবুজবাগ মাদ্রাসার মাঠ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা মাঝারি থেকে শুরু করে বড় গরু হাটে নিয়ে এসেছেন। সেই সাথে ক্রেতাদের বিক্রেতাদের জন্য হাটের ইজারাদাদের পক্ষ থেকে রাখা হয়েছে নানান রকম সুযোগ সুবিধা।
সরেজমিনে গিয়ে হাটে গিয়ে দেখা যায়, হাটভর্তি রয়েছে কোরবানি পশু। মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সকল শ্রেণির ক্রেতাদের জন্যই এখানে পশু রয়েছে। একই সাথে রয়েছে বিভিন্ন রকমের ছাগল। সবমিলিয়ে হাতে গিয়ে কোনো ক্রেতাকে ফিরে আসতে হবে না। যে কোনো রকমের ক্রেতাই যান না কেন তাদের কোরবানী পশু পছন্দ হবে বলে আশা করা যায়।
এদিকে হাটের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য রাখা হয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা। সেই সাথে রয়েছে জাল টাকা সনাক্তকরণের মেশিন। পাশাপাশি রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গরুর চিকিৎসার জন্য রয়েছে অভিজ্ঞ ডাক্তার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিদের জন্য রয়েছে সুপেয় পানির ব্যবস্থা।
হাটের ইজারাদার মো. বরকত উল্লাহ বলেন, সবুজবাগ মাদ্রাসার মাঠের গরু হাটটিতে অনেক সাড়া পাচ্ছি। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে গরু এসেছে। আমরা ক্রেতা থেকে শুরু বিক্রেতা সকলকেই সকল রকমের সুযোগ সুবিধা দিচ্ছি। আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত। উৎসবমুখর পরিবেশে বেচাকেনা হচ্ছে।
ইজারাদার নাছির উদ্দিন মোল্লা বলেন, নারায়ণগঞ্জ শহরের মধ্যে একমাত্র হাট যে হাটে অনেক সুযোগ সুবিধা রয়েছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ব্যাপারীদের থাকা-খাওয়া থেকে শুরু করে গোসলের ব্যবস্থা রাখা হয়েছে। তাদের টাকা পয়সার লেনদেনের জন্য ব্যাংকিংয়ের ব্যবস্থা রয়েছে। সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে কোনো যানজট নেই। দেশের বিভিন্ন জায়গা থেকে হাটে অনেক গরু আসছে এবং শান্তিপূর্ণভাবে বেচাকেনা হচ্ছে। ক্রেতা বিক্রেতা সকলেই খুশি।
































-20260522173818.jpg)




আপনার মতামত লিখুন :