News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনাকাঙ্খিত ঘটনা নিয়ে নারায়ণগঞ্জ বারে যা হচ্ছে তা কাম্য না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১০:৩৪ পিএম অনাকাঙ্খিত ঘটনা নিয়ে নারায়ণগঞ্জ বারে যা হচ্ছে তা কাম্য না

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ থানা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আলম খান বলেছেন, নারায়ণগঞ্জ বার একটা ঐতিহ্যবাহী বার। আমাদের বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত ভদ্রলোক। তারা সবসময় একে অপরের সদ্ব্যবহার করে থাকে। একটা অনাকাক্সিক্ষত ঘটনা নিয়ে আমাদের এখানে যা হচ্ছে কাম্য না।

রোববার (২৪ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিনজন আইনজীবীদের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান প্রসঙ্গে এসব কথা বলেন।

অ্যাডভোকেট মো. আলম খান বলেন, আমরা সকলেই একই দলের লোক। আমাদের মাঝে কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবীর সভাপতি ও সাধারণ সম্পাদক দৃষ্টি আকর্ষণ করছি এটা দ্রæত নিস্পত্তি করার জন্য। পানি যত ঘোলা হবে এটা আমাদেরই ক্ষতি হবে। আমরা চাই না এটা নিয়ে ট্রল হোক।

তিনি আরও বলেন, আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক অত্যন্ত বিচক্ষণ লোক। আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো তারা যেন বিষয়টি অতি দ্রুততার সাথে নিস্পত্তি করে। আমরা চাচ্ছি আমাদের নিজেদের ভাই বোনের মধ্যে এই বিষয়টি নিয়ে সামনের দিকে নেতিবাচক চিন্তাভাবনা না করে। এটাই আমরা কামনা করি।