News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছাত্রদল সম্পাদক ও যুবদল নেতা নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৭:৩১ পিএম ছাত্রদল সম্পাদক ও যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশ পাইপ এলাকা সড়ক দুর্ঘটনায় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও যুবদল নেতা মো. মাসুম মারা গেছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টায় ওই ‍দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মটরসাইকেলে চড়ে দুইজন দশপাইপ এলাকাতে সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। তখন ট্রাকের নিচে পিষ্ট হয়ে দুইজনের মৃত্যু ঘটে।