নারায়ণগঞ্জ শহরের খানপুর, তল্লা, হাজীগঞ্জ, গোদনাইল, নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা, পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, ফরাজীকান্দা, জল্লারপাড়, নয়াপাড়া, বাবুরাইল, দেওভোগ, বেপারীপাড়া, নন্দীপাড়া, ভূঁইয়ারবাগ, গলাচিপা, কলেজ রোড, আল্লামা ইকবাল রোড, আমলাপাড়া, সাহাপাড়া, পাইকপাড়া, টানবাজার, চাষাড়া, বালুরমাঠ, মাসদাইর, জামতলা, শহীদনগর সহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে ডিপিডিসি কর্তৃক পোষ্ট পেইড মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবীতে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হকের সঞ্চালনায় কিল্লারপুর বিদ্যুৎ অফিসের সম্মুখে ৯ জুন মঙ্গলবার সকাল ১১টায় গণ অবস্থান ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ প্রধান প্রকৌশলীর বরাবর প্রি-পেইড মিটার বন্ধ ও বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ তার বক্তব্যে বিভিন্ন এলাকায় এই প্রি-পেইড মিটার স্থাপনের কারণে গ্রাহকদের নানা রকম জটিলতা ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টির কথা তুলে ধরে এই কার্যক্রম বন্ধের জোর দাবী জানান এবং বর্তমানে সাধারণ মানুষের আর্থিক টানাপোড়নের কালে অযৌক্তিক ভাবে বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবী জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, হাজী রমজান উল রশীদ, এস এম শাহ্ আলম, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, সহ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, পপি রানী সরকার, আনোয়ার হোসেন দেওয়ান, আব্দুল হালিম বেপারী, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, হারুন উর রশীদ মিলন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, ভোরের সাথী সংগঠক ফরিদ আহম্মেদ মুরাদ, বাগে জান্নাত পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মাহামুদ, বাইতুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পটু, জিসাস সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আল আমিন, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী নেতা মোঃ সোহরাব হোসেন, শ্রমিক নেতা বিমল কান্তি দাস, ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, সংগঠনের মাসদাইর শাখা সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, মিলন চৌধুরী, কাওসার আহম্মেদ কাসেমী প্রমুখ।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সর্ব গণ সংহতির নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, উপদেষ্টা এড. বিএম হোসেন, এসআই শাকিল, সহ সভাপতি আব্দুল সাত্তার ভুট্টু, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ হোসেন জুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, সমাজকল্যাণ সম্পাদক রাজীউদ্দিন আহম্মদ, হালিম বেপারী, যুব কল্যাণ সম্পাদক ইমরান শরীফ, আবুল হোসেন সরদার, নারী নেত্রী খোরশেদা আলম লিপি খন্দকার, জাহাঙ্গীর হোসেন খোকা, মোঃ ইকবাল শেখ, হারুন অর রশীদ, শওকত আলী নোমান, মোঃ সুজন, মোঃ জামিল আহমেদ, রেহান শরীফ, কামরুজ্জামান বাবু, মোস্তাফিজুর রহমান শিপলু, মোহাম্মদ আলী, মোঃ নূর হোসেন, মোঃ সুলতান, বিপুল হোসেন শুক্কুর, হাজী মনির, মনির বাদশা, মোঃ রাব্বী, মোঃ আলম, মোঃ ফয়সাল, ডাঃ মোঃ এনায়েত উল্লাহ, আব্দুল সালাম সেলিম, মোঃ মিরাজ, হারুন অর রশীদ, হাজী রহমত উল্লাহ্, মোঃ হাসান, মোঃ আরাফাত সহ শত শত ভুক্তভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।




































আপনার মতামত লিখুন :