বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির অর্থ সম্পাদক এ.আর. দোলনের পিতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শোকাবহ ঘটনায় বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
সংগঠনের জেলা নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, একজন সহযোদ্ধার পারিবারিক এই অপূরণীয় ক্ষতিতে আমরা সমানভাবে ব্যথিত। আমরা এ.আর. দোলন ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
বিবৃতিতে বলা হয়, এই কঠিন সময়ে সংগঠনের পক্ষ থেকে আমরা তাঁর পরিবারের পাশে আছি এবং প্রয়োজনীয় সহমর্মিতা ও সহযোগিতা অব্যাহত থাকবে।







































আপনার মতামত লিখুন :