News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমহাট্টা জল্লারপাড়ায় আইনশৃঙ্খলা উন্নয়ন ও মাদক নির্মূল কমিটি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:৪০ পিএম আমহাট্টা জল্লারপাড়ায় আইনশৃঙ্খলা উন্নয়ন ও মাদক নির্মূল কমিটি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের আমহাট্টা ও জল্লারপাড়ায় সিনিয়র নাগরিক ও তরুণদের নিয়ে ৮১ সদস্য বিশিষ্ট ‘আইন-শৃঙ্খলা উন্নয়ন ও মাদক নির্মূল’ নামক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটি ঘোষণার পরপরই দুই জন চিহ্নিত মাদক সেবীকে ধরে গণধোলাই দিয়ে সোপর্দ করেছে কমিটির নেতৃবৃন্দরা।

৮ জুন বিকালে আমহাট্টা'র পঞ্চায়েতের মুরুব্বী হানিফ উদ্দিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে রমিজ উদ্দিন রমুকে আহবায়ক আব্দুল মান্নান, শফিকুল ইসলাম স্বপন, মোঃ ওয়াহিদুজ্জামান, কামরুজ্জামান বাবু-কে যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ রাজিউদ্দিনকে সদস্য সচিব, তাহের উদ্দিন সানি এবং মাহবুব হোসেন শিমুলকে যুগ্ম সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় সকলে ঐক্যবদ্ধভাবে এলাকার মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সহ চুরি ছিনতাই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত সভা পরিচালনার দায়িত্বে ছিলেন আহবায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব তাহের উদ্দিন সানি, সভা শেষে আমহাট্টা এলাকায় সকলে মিলে মাদকবিরোধী মিছিলে অংশগ্রহণ করেন, উক্ত সভায় এলাকার গণ্যমান্য মুরুব্বি সহ যুব সমাজের সকল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা উন্নতি ও মাদক নির্মূল কমিটি নিম্নরূপ আহবায়ক মোঃ রমিজ উদ্দিন রমু, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মান্নান, শফিকুল ইসলাম স্বপন, ওয়াহিদুজ্জামান জামান, কামরুজ্জামান বাবু সিরাজ, সদস্য সচিব মোঃ রাজী উদ্দিন, যুগ্ম সদস্য সচিব তাহের উদ্দিন আহম্মেদ সানি, মোঃ মাহবুব হোসেন শিমুল। সদস্য হলেন, জাহাঙ্গীর হোসেন হোসেন খোকন, বাকের মিয়া, শাহনেওয়াজ রিপন, জাকির হোসেন মুকুল, মোস্তাফিজুর রহমান শিপলু, মোঃ আলী, ফয়সাল করিম মাসুদ, নজরুল ইসলাম রোমান, আবুল কাশেম রিপন, মোঃ কামাল হোসেন, রেহান শরিফ রেহান, আলী খোকন, নূর হোসেন, জাবেদ মিয়া, আল আরিশ, আজহারুল ইসলাম সুমন, জোবায়ের শিকদার জনি, অ্যাডভোকেট হাসান আল সুফিয়ান সোহেল, রায়হান শরীফ, হুমায়ূণ কবির, মিজানুর রহমান রোসেল, বিপুল হোসেন শুক্কুর, হাবিবুর রহমান শ্যামল, আরিফুর রহমান পলাশ, মোক্তার হোসেন, শাহাদাত হোসেন বিপ্লব, জাহিদুল ইসলাম সুজন ও আরাফাত উদ্দিন ওয়ালিদ।