News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

নূর মোহাম্মদ ব্যাংকার রাজবাড়িতে ইফতার দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:১৬ পিএম নূর মোহাম্মদ ব্যাংকার রাজবাড়িতে ইফতার দোয়া

বন্দর থানাধীন রাজবাড়ি এলাকায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রয়াত নূর মোহাম্মদ ব্যাংকার স্মরণে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ মাগরিব মরহুমের রাজবাড়িস্থ পুরাতন বাসভবনের ছাদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মরহুম নূর মোহাম্মদ ব্যাংকারের বর্ণাঢ্য জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন। তারা বলেন, নূর মোহাম্মদ কেবল একজন সফল ব্যাংকারই ছিলেন না, বরং এলাকার শিক্ষা বিস্তার ও আর্তমানবতার সেবায় তার অবদান ছিল অবিস্মরণীয়। তার আদর্শ অনুসরণ করা গেলে সমাজ আরও সমৃদ্ধ হবে।

মরহুমের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমির হোসেন, সাইদুল ইসলাম সবুজ, মো: মাসুম, নাজমুল হোসেন,শামিম, মেহেদী, আল হাসান, রুবেল, মাসুদ, রবিন সহ এলাকার নিবেদিতপ্রাণ তরুণ সমাজ ও বন্ধু মহলের ‎ সার্বিক ব্যবস্থাপনায় ইফতার ও দোয়ানুষ্ঠানের প্রাক্কালে মরহুমের জীবদ্দশার কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্যে অংশ নেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, বিশিষ্ট সমাজ সেবক মো. নূরুল আমিন,মরহুমের বাল্যকালের বন্ধু মোজাম্মেল হক, কামাল হোসেন, শাহ জালাল, বন্দর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ মিয়া, জাকির হোসেন, মনির হোসেন, মো: আলী, মুসলিম ব্যাপারী, অবিচল রাজবাড়ীর সাধারণ সম্পাদক উইসুফ আতিক মানিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে ইফতারের প্রাক্কালে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত জনতা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করেন।