News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৪:৫৬ পিএম ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার আটক

ফতুল্লায় ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার (৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার পশ্চিম তল্লায় এ ঘটনা ঘটে।

রোববার বেলা ১২টায় তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। 

আটককৃত আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

জানা যায়, নির্যাতিত শিশুটির বাব-মা গার্মেন্টসে কাজ করে। প্রতিদিনের মতো শনিবার সকাল ৮ টায় শিশুটির বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যায়। পরবর্তীতে সকাল ১১টায় মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে শিশুটির রুমে প্রবেশ করে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটির মা জানায়, ঈদের কারণে পাশ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের অধিকাংশরাই গ্রামের বাড়ীতে চলে যায়। ফলে বাড়ীটি প্রায় ফাঁকা  ছিলো।  সে সুযোগে তার মেয়েকে আনোয়ার ধর্ষণ করে। রাত আটায় কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে তার মেয়ে তাকে  ধর্ষণের বিস্তারিত ঘটনা  খুলে বলে। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, নির্যাতিত শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি আইনিপক্রিয়াধীন রয়েছে।