ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের প্রতাবনগর এলাকায় রাস্তা থেকে ধরে নিয়ে একটি পরিত্যক্ত ইটভাটায় ৬ বছরের পথ শিশুকে ধর্ষণের চেষ্টা করেন নাজির হোসেন (৩৫) নামে এক লম্পট।
রোববার সকালের ওই ঘটনা তাৎক্ষনিক এলাকাবাসীর দৃষ্টিতে পড়লে নাজির পালানোর চেষ্টা করেন। এসময় এলাকাবাসী ধাওয়া করে তাকে বক্তাবলী বাজারে গিয়ে আটক করেন। এরপর গণপিটুনী দিয়ে তাকে পুলিশের কাছে সোর্পদ করেন। নাজির হোসেন বক্তাবলী প্রতাবনগর এলাকার জুলহাস মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, শিশুকে পুলিশের নিরাপদ হেফাজতে নিয়ে ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।





























-20260522173818.jpg)



আপনার মতামত লিখুন :