বন্দরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা মিজানুর রহমান (৩২) নামে চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ওই সময় চোরের দল স্থানীয় জনতার উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
আটককৃত চোর মিজানুর রহমান বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের কাইতাখালী এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে।
পল্লী বিদ্যুত নবীগঞ্জ জোনাল অফিসের সহকারি এনফোর্সমেন্ট কোঅডিনেটর সাজ্জাদ মোহাম্মদ নূর হোসেন বাদী হয়ে রোববার (২৪ মে) দৃপুরে আটককৃত চোরসহ ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় রোববার (২৪ মে) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে রোববার (২৪ মে) রাত আড়াইটায় বন্দর থানার আমিরাবাদ অটোস্ট্যান্ডের সামনে এ চুরির ঘটনা ঘটে।
মামলার বাদী গণমাধ্যমকে জানান, রোববার দিবাগত রাত আড়াইটার সময় বন্দর থানার আমিরাবাদ অটোস্ট্যান্ডের সামনে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার সময় স্থানীয় জনতা মিজানুর রহমান নামে চোরকে আটক করতে সক্ষম হলেও ওই সময় দেউলী চৌরাপাড়া এলাকার আলী আহাম্মদ মিয়ার ছেলে পলাতক চোর জব্বার ও একই এলাকার আল আমিনসহ অজ্ঞাত নামা ২/৩ জন চোর কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ১ লাখ ৩৩ টাকা ক্ষতি সাধন হয়।































-20260522173818.jpg)




আপনার মতামত লিখুন :