News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কল্যাণী খাল দখলমুক্তকরণে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৯:২৫ পিএম কল্যাণী খাল দখলমুক্তকরণে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল মিষ্টির দোকান এলাকায় কল্যাণী খাল দখলমুক্তকরণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তারিফ আল তাওহীদ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে খালের উপর ও তীরবর্তী এলাকায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান সহ (গার্মেন্ট কারখানা) ব্যক্তিমালিকানাধীন স্থাপনার অবৈধ অংশ অপসারণের কাজ শুরু হয়েছে। খাল সম্পূর্ণরুপে দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলে জানানো হয়।