News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

টিপুর ‘হুমকি’ শক্তি দেখালেন রাসেল প্রধান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:০১ পিএম টিপুর ‘হুমকি’ শক্তি দেখালেন রাসেল প্রধান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রাসেল প্রধানের বিরোধ যেন চরমে উঠেছে। তাদের একে অপরের বিরোধ শহরের মিশনপাড়া এলাকায় উত্তাপ ছড়াচ্ছে। একে অপরকে ঠেকাতে যেন পাল্টাপাল্টি শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা চলছে।

নেতাকর্মীদের সাথে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রাসেল প্রধান নারায়ণগঞ্জ আইন কলেজে শিক্ষকতা করেন। বিরোধের জের ধরে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু রাসেল প্রধান কিভাবে ক্লাস নেয় সেটা দেখবেন বলে হুমকি দেয়। আর এই হুমকি পেয়ে বৃহস্পতিবার রাসেল প্রধান তার লোকজন নিয়ে কলেজে আসেন। সেই সাথে যে কোনোভাবেই হোক কলেজে ক্লাস করবেন বলে জানিয়ে যান।

এ বিষয়ে অ্যাডভোকেট রাসেল প্রধান বলেন, আইনজীবী সমিতির ভবনের নিচ তলায় বুধবার আবু আল ইউসুফ খান টিপুর সাথে আমার ঝামেলার সূত্র ধরে আমাকে কলেজে নিতে দিবে না বলে হুমকি দেয়। আর তাই আমি বৃহস্পতিবার কলেজে ক্লাস নিতে এসেছিলাম। আমি কলেজে ক্লাস করেছি। আর আইনজীবী সমিতিতে সৃষ্ট ঘটনায় আমি সমিতিতে অভিযোগ করেছি। তারা আশ্বাস দিয়েছেন এই ঘটনায় ব্যবস্থা নিবেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাসেল প্রধান তার ব্যক্তিগত অ্যাকাউন্টসে লিখেন ‘আমি অ্যাডভেকেট রাসেল প্রধান নারায়ণগঞ্জে ভাইসা আসি নাই, কেউ পায়ে পইড়া ঝগড়া করতে চাইলে আমি কিন্তু বিলাইয়ের মতো বইসা থাকবো না, ইটকেল টি মারলে পাটকেলটি খেতে হয়, মাইন্ড ইট।’

এর আগে পূর্ব শত্রুতার জের ধরে দুপুরে হঠাৎ করেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রাসেল প্রধানের সাথে তর্ক বিতর্ক হয়। এ পর্যায়ে তারা একে অপরের সাথে হাতাহাতিতে লিপ্ত হয়ে যান। পরে অন্যরা এসে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে অ্যাডভোকেট রাসেল প্রধান বলেছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ার পর আমরা সকলে মিলে ফুলের শুভেচ্ছা জানাতে যাই। এসময় আমরা নতুন এমপিকে চাঁদাবাজের ব্যাপারে সতর্ক থাকার কথা বলি। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন। তবে তাকে উদ্দেশ্য করে কেউ কিছু বলেনি।

এই ঘটনায় আইনজীবী ভবনের নিচ তলায় আমাকে পেয়ে টিপু নানাভাবে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তার সাথে থাকা দুইজন বহিরাগত মিলে আমার গলা চেপে ধরেন। পরে অন্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেছিলেন, আমরা অভিযাগ দেয়ার কথা বলেছি। তাদের অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। অপরাধী কাউকেই ছাড় দেয়া হবে না।