বন্দরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ী ধাক্কায় খান হোসাইন সিবলী (৪৫) নামে এক নাইটগার্ড নিহত হয়েছে।
সিবলী ঢাকা পল্লবী থানার মিরপুর ১২ ব্লক বি, রোড নং-৬ বাসা নং- ৪৯ এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার আউয়াল এন্ড ব্রাদার্স ক্যামিকেল লিমিটেড সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে আসছিল।
নিহতের ছোট ভাই খান হোসাইন নোমান বাদী হয়ে অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেন।
শনিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের উপরে এ ঘটনাটি ঘটে।

































-20260522173818.jpg)




আপনার মতামত লিখুন :