News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাসেল প্রধানের পর শিল্পী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১০:৩১ পিএম রাসেল প্রধানের পর শিল্পী

নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অনেক বেশি আলোচিত সমালোচিত হিসেবে পরিচিত। সবকিছুতেই তিনি যেন সকলের অগ্রভাগে থাকেন। এবার তিনি নারায়ণগঞ্জ আদালতপাড়াতেও সমালোচিত হচ্ছেন। কথায় কথায় গায়ে হাত দেয়া যেন আবু আল ইউসুফ খান টিপুর চিরাচরিত অভ্যাসে পরিণত হয়েছে। সবশেষ একজন নারী আইনজীবীকে লাঞ্ছিত করেছেন যা সবমহলেই অনেক বেশি সমালোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পী বলেন, আমি আইনজীবী সভাপতি ও সাথারণ সম্পাদকের সাথে কথা বলে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে দুইজন মহিলা হকারকে সড়িয়ে দূরে বসতে বলি। সেই ঘটনার জের ধরে অ্যাডভোকেট রফিক আহমেদ আমাকে জিজ্ঞস করেন আমি কেন সড়িয়ে দিয়েছি? আমি বলি আমি একা সরায়নি। আপনার সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলেন। এভাবে কথা বলার এক পর্যায়ে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালি দিয়ে আমাকে ঘুষি মারে।

এদিকে অভিযোগে আমেনা আক্তার শিল্পী উল্লেখ করেন, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু তাকে অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালি দিয়ে শিনায় ঘুষি মারে। কয়েকবার আইনজীবীদের মোটা ডাইরী ও ব্যাগ ছুরে মারে। অ্যাডভোকেট রফিক আহমেদ অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালি দেয় এবং আইনজীবী সমিতির আইনজীবী ও মোক্কেলদের সামনে মারার জন্য তেড়ে আসে। অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অন্যান্য আইনজীবীদের সাথেও প্রায়শই দুর্ব্যবহার করে ও গায়ে হাত তুলে।

এর আগে গত ১৮ ফেব্রæয়ারি পূর্ব শত্রæতার জের ধরে দুপুরে হঠাৎ করেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রাসেল প্রধানের সাথে তর্ক বিতর্ক হয়। এ পর্যায়ে তারা একে অপরের সাথে হাতাহাতিতে লিপ্ত হয়ে যান। পরে অন্যরা এসে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে অ্যাডভোকেট রাসেল প্রধান বলেছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ার পর আমরা সকলে মিলে ফুলের শুভেচ্ছা জানাতে যাই। এসময় আমরা নতুন এমপিকে চাঁদাবাজের ব্যাপারে সতর্ক থাকার কথা বলি। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন। তবে তাকে উদ্দেশ্য করে কেউ কিছু বলেনি।

এই ঘটনায় আইনজীবী ভবনের নিচ তলায় আমাকে পেয়ে টিপু নানাভাবে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তার সাথে থাকা দুইজন বহিরাগত মিলে আমার গলা চেপে ধরেন। পরে অন্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি এই ঘটনায় আইনজীবী সমিতির কাছে অভিযোগ দিয়েছিলেন। সেই সাথে এই ঘটনায় পাল্টাপাল্টি শক্তি প্রদর্শন চলে। তবে এই ঘটনাতেও সমালোচিত হয়েছিলেন টিপু।