News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

সিপিবির পূজা মণ্ডপ পরিদর্শন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৮:১৪ পিএম সিপিবির পূজা মণ্ডপ পরিদর্শন

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উদযাপনের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি 'সিপিবি'র জেলা কমিটির নেতৃবৃন্দ।

তারা মন্ডপের আয়োজক, পুরোহিত এবং সর্বস্তরের দর্শনার্থীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত 'সিপিবি'র জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তীর নেতৃত্বে জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, জেলা কমিটির সদস্য ইকবাল হোসেন, আব্দুস সোবহান ও জিয়াউল ইসলাম বাবু, নির্মল সাহা, ছাত্র ইউনিয়ন নেতা আমির হামজা রুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিশনপাড়া রামকৃষ্ণ মিশন, আমলাপাড়া, পালপাড়া, অক্টো অফিস, টানবাজার ও সিদ্ধিরগঞ্জের লক্ষী নারায়ণ কটন মিলস্ এলাকাসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তারা।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় দর্শনার্থীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিশ্বদরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। যুগযুগ ধরে এদেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্যদিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান আনন্দ উৎসব পালন করে আসছে। দেশে বিদ্যমান সম্প্রীতির এই ঐতিহ্য আরও সুদৃঢ় করতে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে। ধর্ম যার যার উৎসব সবার- এই চেতনা ধারণ করে সমাজ থেকে ধর্মীয় বিভেদ, বিদ্বেষ, বৈষম্য ও সাম্প্রদায়িক অপশক্তি দূর করার আহ্বান জানান তারা। পাশাপাশি নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোতে যাতে ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে সে লক্ষ্যে প্রশাসনের প্রতি কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার দাবি জানান নেতৃবৃন্দ।