বিজ্ঞান চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান আবুল কালামের
নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, গণবিদ্যা স্কুল থেকে আমি বের হয়েছি। তোমাদের অনুষ্ঠানে আসার সময় স্মৃতিতে আসলো তোমাদের মতই আমি এই স্কুলের করিডোরে দৌড়াদৌড়ি করতাম। তোমাদের পিতা মাতার তোমাদের প্রতি প্রত্যাশা রয়েছে। পাশাপাশি তোমাদের শিক্ষকদের যে পরিশ্রম তোমাদের প্রতি সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে।