News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সরকারকে আইভীর চ্যালেঞ্জ!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ১০:২০ পিএম সরকারকে আইভীর চ্যালেঞ্জ!

‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর এই বক্তব্য নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ কারাবাস শেষে মুক্তি পাওয়ার পর প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অনেকটা নীরব ছিলেন তিনি। তবে মঙ্গলবার ১৩ অক্টোবর হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন পাওয়ার পর তার এই বক্তব্যকে নিছক স্লোগান হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তাদের মতে, এর মধ্য দিয়ে নিজের রাজনৈতিক অবস্থানের জানান দেওয়ার পাশাপাশি বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতিও একটি বার্তা দিয়েছেন আইভী।

এদিন নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলায় হাজির হন তিনি। শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ তার পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেন। পরে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। এসময় তিনি বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না।’ এরপর গাড়িতে করে আদালত এলাকা ত্যাগ করেন সাবেক এই মেয়র।

আদালতে আইভীর এই উপস্থিতি ও বক্তব্য এমন সময়ে এল, যখন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নারায়ণগঞ্জে নানা আলোচনা চলছে। আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হলেও আইভী নিজে নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা দেননি। কারামুক্তির পরও তাকে আগের মতো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় দেখা যায়নি। ফলে তার পরবর্তী প্রদক্ষেপ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

সেই নীরবতার মধ্যে আদালত প্রাঙ্গণে তার ‘জয় বাংলা’ ¯েøাগান নতুন মাত্রা যোগ করেছে। বক্তব্যটি সরাসরি সরকারকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির রাজনৈতিক কর্গাণ্ড ও পরিচিত স্লোগান ঘিরে যে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আইভীর এই অবস্থানকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

শ্বাসরুদ্ধকর অভিযানে দেওভোগের বাসা থেকে আটক হয়ে কাশিমপুর মহিলা কারাগারে দীর্ঘদিন কারাভোগ করেছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানিয়ে নিজ বাড়িতে ভালোই ছিলেন। কিন্তু গত ১৩ অক্টোবর নারায়ণগঞ্জ আদালতে একটি মামলার হাজিরা শেষে গাড়িতে ওঠার আগে ‘জয় বাংলা’ ¯েøাগান দিয়ে বেকায়দায় পড়েছেন তিনি। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ইতোমধ্যে তাঁর বাড়ির ইট খুলে ফেলার হুমকি দিয়েছেন। আইভীর এই কর্মকাÐে তাঁর ঘনিষ্ঠজনেরাও আতঙ্কে আছেন।

খবর অনুযায়ী, আদালতে ¯েøাগান দেওয়ার রাতেই আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম ও আরেক আইনজীবী মাহবুব রহমান তুষারকে গ্রেপ্তার করে পুলিশ।

জিয়াউল ইসলাম কাজল একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁকে গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর মধ্যে আইভীর রাজনৈতিক সহযোগীদের অনেকে এখনো গ্রেপ্তারের আতঙ্কে আছেন। অনেকের আত্মগোপনে চলে যাওয়ার খবরও পাওয়া গেছে।

সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। মামলায় মোট ৯৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটিতে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ আওয়ামী লীগের একাধিক নেতার নাম রয়েছে। মঙ্গলবার আদালতে শুনানি শেষে আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর হয়।

এর আগে গত জুনে দীর্ঘ কারাবাস শেষে মুক্তি পান আইভী। এরপর থেকে তার রাজনৈতিক তৎপরতা নিয়ে নানা আলোচনা থাকলেও প্রকাশ্যে বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা যায়নি। একসময় নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং পরে সিটি করপোরেশনের টানা তিনবারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা আইভীর নিজস্ব রাজনৈতিক পরিচিতি রয়েছে। নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগও রয়েছে। ফলে তিনি সক্রিয় রাজনীতিতে ফিরবেন কি না, তা নিয়ে আগ্রহ রয়েছে সম্ভাব্য মেয়র প্রার্থী থেকে শুরু করে সাধারণ ভোটারদের মধ্যেও।

নাসিক নির্বাচন সামনে রেখে আইভীর অবস্থান তাই এখনো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি নিজেই নির্বাচনে অংশ নেবেন, নাকি অন্য কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন, সে বিষয়ে কোনো ঘোষণা নেই। তবে আদালতে তার বক্তব্য অন্তত এটুকু স্পষ্ট করেছে যে, দীর্ঘ সময় প্রকাশ্য রাজনীতিতে নীরব থাকার পরও তার নাম ও অবস্থান নারায়ণগঞ্জের রাজনৈতিক আলোচনায় রয়ে গেছে।

এখন দেখার বিষয়, আদালত প্রাঙ্গণের এই বক্তব্যের পর আইভী প্রকাশ্য রাজনৈতিক কর্মকাÐে কতটা সক্রিয় হন এবং তার বক্তব্যের বিষয়ে রাজনৈতিক দলগুলো কী প্রতিক্রিয়া জানায়। নাসিক নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের হিসাব-নিকাশের মধ্যে আইভীর পরবর্তী প্রদক্ষেপ নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, সেদিকেই নজর থাকবে নারায়ণগঞ্জের রাজনীতিতে।