নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অগ্রবাণী প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক স্বপন আর নেই।
বুধবার (২১ অক্টোবর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজসহ সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্বপন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অগ্রবাণী প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জের সংবাদমাধ্যম অঙ্গনে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন। একজন সংবাদপত্র প্রকাশক ও সম্পাদক হিসেবে তাঁর অবদান স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা।
ফতুল্লা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এক শোকবার্তায় জানান,স্বপন কুমার পোদ্দারের মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে বেদনাদায়ক।
আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।



























-20261014113949.jpg)











আপনার মতামত লিখুন :