ফতুল্লা শিল্পাঞ্চলে পুরোদমে কাজ শুরু
টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘাতের পর নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে ফিরতে শুরু করেছে স্বাভাবিক কর্মপরিবেশ। দুই দিনের ছুটি শেষে রোববার সকাল থেকে ফতুল্লাসহ বিভিন্ন এলাকার কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি, আন্দোলনের প্রভাব এবং ভবিষ্যতে নতুন