২১ অক্টোবর দুর্গাপূজার দশমীর দিন দুপুরে জুলাই গণ-আন্দোলনের অন্যতম ও কনিষ্ঠতম শহীদ রিয়া গোপের বাসায় গিয়ে তার পিতামাতার সাথে সাক্ষাৎ করেন মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
খোরশেদ ওই সময়ে রিয়ার পিতা মাতাকে সমবেদনা জানিয়ে বলেন, আজ আপনাদের সান্ত্বনা দেয়ার ভাষা আমাদের জানা নাই। চারদিকে যখন উৎসবের আমেজ তখন আপনাদের ঘরে বিসর্জনের বিষাদ। রিয়ার বিসর্জনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।আমরা রিয়া ও আপনাদের এই ত্যাগ কখনো ভুলবো নারিয়া আমাদের মাঝে জাগ্রত এবং ওর আত্মবিসর্জন আমারে হৃদয়ে অম্লান থাকবে চিরকাল।
খোরশেদ রিয়া গোপের পিতামাতার কাছে "পূজার সাজে রিয়া" শিরোনামে রিয়ার একটি ফটো ফ্রেম ও কিছু উপহার তুলে দেন।
খোরশেদ আরো বলেন, রিয়া গোপ ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বর্বরতার নির্মম সাক্ষী।
এই হায়নাদের বর্বরতা থেকে ছাত্র জনতা, এমনকি ঘরে থাকা গৃহিনী ও শিশু পর্যন্ত রক্ষা পায় নাই।তিনি অবিলম্বে রিয়া গোপ হত্যার বিচার ও রায় কার্যকর করার দাবী জানান।
উল্লেখ্য যে, জুলাই গণআন্দোলন চলাকালে ২৪ জুলাই রিয়া গোপ ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সন্ত্রাসী ও পেটোয়া বাহিনীর গুলিতে নিজ বাড়ীর ছাদে খেলারত অবস্থায় শহীদ হন।
























-20261014113949.jpg)











আপনার মতামত লিখুন :