News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

যুবলীগ পদে তৎপর আজমেরি-অয়ন অনুসারীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৯:৪২ পিএম যুবলীগ পদে তৎপর আজমেরি-অয়ন অনুসারীরা

আবারো নারায়ণগঞ্জ বন্দর ও সোনারগাঁও বাইপাস সড়কে তৎপর হয়ে উঠেছে পলাতক আজমেরি ওসমান ও অয়ন ওসমানের অনুসারীরা। দুই ভাই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের গুরুত্বপূর্ণ পদের জন্য তৎপর হয়ে পড়েছেন। চব্বিশের ছাত্র-জনতা হতাহত একাধিক মামলায় দুই বছর বেশি সময় ধরে দুবাইয়ে অয়ন ওসমান ও ভারতে আজমেরি ওসমান অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আন্তজার্তিক ট্রাইব্যুনাল আদালতে বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। আদালতে স্বাক্ষীদের উপস্থিতিতে বিচার কাজ শেষে চলে ডিসেম্বরের মধ্যে রায় দেয়ার গুঞ্জন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় পার্টির সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান ও আওয়ামীলীগের সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানকে জেলা ও মহানগর যুবলীগের কান্ডারী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছে অনুসারীরা। এতে নিষিদ্ধ তুলে নিতে তাদের অনুসারীর লাগাতার কর্মসূচী পালন করে যাচ্ছে। যার মধ্যে বেশিভাগ বন্দর-গোগনগরের তৃতীয় শীতলক্ষ্যা সেতু ও বন্দর-কাইকারটেক সড়কে ঝটিকা মিছিল ও মর্শাল মিছিল করে যাচ্ছে দুই ভাইয়ের অনুসারীরা।

জানা গেছে, নিষিদ্ধ আওয়ামীলীগের অঙ্গসংগঠন যুবলীগের নতুন কমিটিতে ঠাঁই পেতে যাচ্ছেন আজমেরি ওসমান ও অয়ন ওসমান। দুইজনই ওসমান পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে পরিচিত রয়েছে অনুসারীদের মধ্যে। চলতি বছরের ডিসেম্বরকে সামনে রেখে রাজপথে তৎপরতায় বাড়ানোর চেষ্টা করছে তাদের অনুসারীরা। কেন্দ্রীয় নির্দেশনায় মশাল মিছিল, ঝটিকা মিছিল, তৃণমূলকে সক্রিয় করা এবং পলাতক নেতাদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে মাঠে ফেরার প্রস্তুতি নিয়েছে।

আজমেরি ওসমানের বাবা নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির চারবারের সাবেক সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমান। আওয়ামীলীগের পরিবারের সন্তান হিসেবে আজমেরি ওসমান রাজনৈতিক তৎপরতায় আলোচনা সৃষ্টি হয়েছে। এ ছাড়া বন্দর মদনগঞ্জ-লাঙ্গলবন্দ, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এবং ইসদাইর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে ভোরে মাস্ক ও ক্যাপ পরা ব্যক্তিদের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়াও গত ১৪ সেপ্টেম্বর শহরের বঙ্গবন্ধু সড়কেও যুবলীগের মিছিল হয়। প্রথমে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট এলাকায় উপজেলায় যুবলীগের ব্যানারে মিছিল হয়। এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

দাদা ও বাবা-চাচাদের মত এবার যুবলীগের রাজনীতিতে দেখা যাচ্ছে অয়ন ওসমানকে। বিগত সময়ের ক্ষমতা আসনে বসে জেলা মহানগর ছাত্রলীগের কমিটি বাগিয়ে একক ক্ষমতা পরিচালনা করেছিলেন। যার কারণে বাবা মত ছাত্রলীগের রাজনীতি না করলেও এবার সরাসরি যুবলীগের কমিটিতে থাকতে মরিয়া হয়ে উঠেছে অয়ন ওসমান। চব্বিশের পাচঁ আগষ্টের পর অয়নকে দেখা যাচ্ছে না প্রকাশ্যে, এমনকি ভিডিও কনফারেন্সে তার দেখা মিলেনি তৃনমূলে। জানা গেছে, অয়নের সাবেক ছাত্রলীগের নেতাদের মাধ্যমে দেশে বিদেশে তৃনমূল নেতা-কর্মীদের যোগাযোগ অব্যাহত রেখেছেন। বিভিন্ন দেশে বাবা ও নিজের প্রতিষ্ঠান দেখভালে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়োগ দিয়েছেন।

যুবলীগের টার্গেট নিয়ে গত তিন মাস ধরে অয়ন ওসমানের অনুসারীরা মশাল মিছিলে ছড়াছড়ি শুরু করেছে। বন্দর ফতুল্লা ও সিদ্ধিরঞ্জ সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে অয়ন ওসমানের সমর্থনে মর্শাল মিছিল করেছে অনুসারীরা। মুখে মাস্ক ও কপালে কাপড় বেধেঁ মর্শাল মিছিলে ভিডিও নিজেদের ফেসবুক পোষ্টও করেছেন। এদিকে অয়ন ওসমানের একাধিক ঝটিকা মিছিলে প্রতিহত করেছেন ছাত্রদল, যুবদল ও আইন-শৃঙ্খলা বাহিনী।

একাধিক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা যুবলীগে অয়ন ওসমান ও মহানগর যুবলীগে আজমেরি ওসমান নাম কমিটিতে দেখা যাবে। এদের সাথে প্রবীন ও নবীনদের নামও রয়েছে।