News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

এমপি মান্নান ও কালামকে কৃষকদল নেতা সাইফুদ্দিন ফয়সালের অভিনন্দন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:১৩ পিএম এমপি মান্নান ও কালামকে কৃষকদল নেতা সাইফুদ্দিন ফয়সালের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে এবং নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের দুই প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং আবুল কালাম সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল।

ফলাফল ঘোষণার পর এক অভিনন্দন বার্তায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এই বিজয়কে ‘গণতন্ত্র ও সাধারণ মানুষের বিজয়’ হিসেবে অভিহিত করেন।

শুভেচ্ছা বার্তায় সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, “আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের। নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন। তাদের এই বিজয় দীর্ঘ সংগ্রামের ফসল। আমরা বিশ্বাস করি নবনির্বাচিত সংসদ সদস্য মান্নান এবং কালামের নেতৃত্বে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং তারা জনগণের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।

বিবৃতিতে তিনি আজহারুল ইসলাম মান্নান এবং আবুল কালামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।