News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

রেড ক্রিসেন্ট নির্বাচন: তিন পদে ২৪ মনোনয়নপত্র সংগ্রহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ১১:০৩ পিএম রেড ক্রিসেন্ট নির্বাচন: তিন পদে ২৪ মনোনয়নপত্র সংগ্রহ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও সদস্য পদে মোট ২৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কয়েকজন একাধিক পদে মনোনয়নপত্র নিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় রোববার (২৫ অক্টোবর) দুপুর ৩টা। আগামী ৩১ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।

এবারের নির্বাচনে একজন সহ-সভাপতি (ভাইস চেয়ারম্যান) পদের বিপরীতে ৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- অ্যাডভোকেট নবী হোসেন, অ্যাডভোকেট মো. রেজাউল করীম খান রেজা, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জিএম হায়দার আলী, প্রফেসর ডা. জাহাঙ্গীর ও নিরব রায়হান।

সেক্রেটারি পদে মনোনয়নপত্র নিয়েছেন পাঁচজন। তাঁরা হলেন অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, আবু আল ইউসুফ খান টিপু, ডা. জাহাঙ্গীর, আমিনুর ইসলাম মিঠু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন। তাঁরা হলেন আমিনুর রহমান মিঠু, হারুনুর রশীদ খান, নাজমুল হক, আবুল কালাম আজাদ, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সরকার হুমায়ুন কবির, রেজাউল করীম খান রেজা, অ্যাডভোকেট জাকির হোসেন, নিরব রায়হান, ইফতেখার আহমেদ জিমু, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও মেহেদী হাসান সজীব।

নির্বাচনসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ইউনিট কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাহমুদা মুন্সির কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

গত ১৮ অক্টোবর ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন অধ্যাপক মো. মামুন মাহমুদ। অন্য নির্বাচন কমিশনাররা হলেন অধ্যাপক বদরুননাহার, সামছুন নুর বাঁধন, মো. সোহেল আক্তার সোহান ও নজরুল ইসলাম বাবুল।

নির্বাচন সম্পন্ন করে নিয়মিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে চলতি বছরের ১৬ আগস্ট তিন মাসের জন্য ইউনিটের সাময়িক অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।