News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

কমিটিতে এগুচ্ছে নিষিদ্ধ সংগঠনের নেতারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৮:৩০ পিএম কমিটিতে এগুচ্ছে নিষিদ্ধ সংগঠনের নেতারা

ডিসেম্বর নিষিদ্ধ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা দেশের ফেরার বার্তা শুরু হয়েছে আত্মগোপনে থাকা নেতাদের তৎপরতা। ঝটিকা মিছিল সহ নাশকতা কান্ডে জড়িয়ে আলোচনা সৃষ্টি করেছে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের প্রত্যাশিত নেতারা। গত বছর শেষে ও চলতি বছরের শুরু থেকে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের গা-ঢাকা নেতাদের নির্দেশনায় তৎপর ছিলেন রাজপথে অনুসারীরা। এতে বৈঠক ও রাজপথ থেকে একাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ।

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা পিছিনে ক্ষমতাসীন দলের নেতাদের আশ্রয় প্রশ্রয় দেখা যাচ্ছে। বিগত সরকার আমলে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণে রয়েছে বিএনপি নেতারা। তাদের কারণে নিষিদ্ধ সংগঠনের অনুসারীরা রাজপথে মিছিল ও নাশকতা করে যাচ্ছেন।

ধীরে ধীরে নিষিদ্ধ হয়ে ও সংগঠিত হতে শুরু করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো। নানাভাবে দেশে-বিদেশে মিটিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যানার ফেস্টুন পোস্ট করে তৎপর হওয়ার পায়তারা শুরু করেছেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তাদের রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাদের সহযোগী সংগঠন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠনে কোন বাঁধা না থাকায় এবার জেলা ও মহানগর যুবলীগের কমিটি গঠনে আলোচনা শুরু করেছে। এর পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের থানা কমিটিগুলোও ঘোষণা করে যাচ্ছেন। তাছাড়া এই সকল কলকাঠি নাড়ছে বিদেশে বসে আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা অন্যদিকে এতে সামিল রয়েছে নারায়ণগঞ্জে ম্যানেজ করে ফিরে আশা একাধিক আওয়ামী লীগসহ সমঝোতায় ভাগ নেওয়া বিএনপি নেতারা। ইতোমধ্যে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের মাধ্যমে এক প্রকার প্রকাশ্যেই নবগঠিত কমিটির নেতারা তাদের সমর্থকদের নিয়ে নিজ বাসভবন বা রাজনৈতিক এলাকায় নানা পোগ্রাম করতে দেখা গেছে। তা ছাড়া স্বেচ্ছাসেবক লীগের পর এবার যুবলীগের কমিটি ঘিরে আলোচনার রেশ শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপরই আড়াইহাজার উপজেলা এবং গোপালদী ও আড়াইহাজার পৌরসভায় নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ভিপি জামির হোসেন রনি পৃথকভাবে তিনটি কমিটির অনুমোদন দেন। তিন বছর মেয়াদি এসব কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

গোপালদী পৌরসভায় মিজানুর রহমান মিশুকে সভাপতি ও আসাদুজ্জামান ভুট্টোকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আড়াইহাজার পৌরসভায় সাইদুল ইসলাম সোহেলকে সভাপতি, মুরাদ খানকে সাধারণ সম্পাদক এবং আবুল কালামকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগে এইচ এম জাকিরকে সভাপতি ও কাওছার আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে আওয়ামী লীগকে সংগঠিত করতে ইতিমধ্যে জেলা ও মহানগর যুবলীগের কমিটি নিয়ে আলোচনা উঠেছে।

অন্যদিকে জেলা ও মহানগর যুবলীগের মূল দায়িত্বে আসতে যাচ্ছে ওসমান দোসর আজমেরী ওসমান ও ইমতিনান ওসমান অয়ন। তা ছাড়া সাধারণ সম্পাদক হিসেবে থাকতে যাচ্ছেন আড়াইহাজারের এক নেতা অন্যদিকে সাবেক ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন সানি। যা নিয়ে অনেকেই বলছে, কমিটি গঠনের মাধ্যমে ফের তৎপর হতে যাচ্ছে বিএনপি যার দায় বিএনপির। এদিকে নারায়ণগঞ্জের যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে আলোচনা শুরু করেছে আওয়ামী লীগের সেই নেতারা।