‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৬’ এর ফল প্রকাশিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার বিকেল সাড়ে তিন টায় ঢাকার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এবার প্রতিযোগিতায় সারাদেশ থেকে চিত্রাঙ্কনে সাড়ে আট’শ এবং রচনায় তিন’শ প্রতিযোগী অংশ গ্রহণ করেছে। চিত্রাঙ্কন ও রচনার প্রতিটি বিষয়ে তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটির প্রথম স্থান অধিকারিদেরকে ‘ত্বকী পদক’ প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদেরকে বিশেষ ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হবে এবং সেরা দশ জন প্রতিযোগীকে ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হবে। উভয় বিষয়ের প্রতিটি বিভাগের সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হবে একটি সুশোভিত স্মারক “ত্বকী”।
প্রতিযোগিতায় “ক” বিভাগে ‘আমার স্কুল’ বিষয়ে রচনায় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে তাহমিদ আনান জারিফ (বগুড়া), দ্বিতীয় অমিয় চক্রবর্তী (নারায়ণগঞ্জ), তৃতীয় পার্বন সাহা (ঢাকা)। সেরাদশ হয়েছে নামিরাহ নূর (ঢাকা), সৌভিক সাহা (নারায়ণগঞ্জ), নূর আলী ইয়ামিন (নারায়ণগঞ্জ), তাযকিয়া তায়্যেবা জ্বীম (যশোর), মোঃ আহসান হাবীব নূর (বগুড়া), জাহান জাইমা (ঝিনাইদহ), শুভজিত বিশ্বাস (নারায়ণগঞ্জ)। “খ” বিভাগে ‘শিশু নির্যাতন চাই না’ শিরোনামে রচনায় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে নাফিম হায়াত (বগুড়া), দ্বিতীয় মুহিব ই যাহরা ফিজা (ঢাকা), তৃতীয় আরণ্যক পাল প্রাচুর্য (রংপুর)। সেরাদশ হয়েছে নুসাইবা জাহান জ্যোতি (নারায়ণগঞ্জ), দিশা রানী বসাক (বগুড়া), ফামিন ইসলাম সুন্নাত (নারায়ণগঞ্জ), তাসফিক আহমেদ (বগুড়া), শেখ রাইছা (ময়মনসিংহ), মোঃ তাওহীদুল ইসলাম (ঢাকা), ঐশি সিংহ (নারায়ণগঞ্জ)। “গ” বিভাগে ‘ত্বকীকে নিয়ে রচনা’য় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছ অশেষ লস্কর (যশোর), দ্বিতীয় নুসাইবা বিনতে সাহেদ (ঢাকা), তৃতীয় আমানুর রহমান (নারায়ণগঞ্জ)। সেরাদশ হয়েছে রামিছা আক্তার মীম (ময়মনসিংহ), মোঃ নাজমুল হাসান খান (জামালপুর), নির্ভীক পাল চৌধুরী (যশোর), ফারহানা আক্তার এ্যানি (খুলনা), ফারবিন ফাইজা (ঝিনাইদহ), মোঃ নাফিস ইশতিয়াক (ঢাকা), অলি ত্রিপুরা (অলি ত্রিপুরা)।
চিত্রাঙ্কন “ক” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে শ্রেয়সী সরকার (বগুড়া), দ্বিতীয় আনহিতা রেদোয়ান আভা (ঢাকা), তৃতীয় শরিকাতুল জান্নাত সোফী (বগুড়া)। সেরাদশ হয়েছে রাভিভ মুহাম্মদ তিহামী (নারায়ণগঞ্জ), মোঃ সাইফান আরিজ মুস্তাকিম (বগুড়া), রৌধিয়া আজাদ (বগুড়া), আনজারা বিন আরমান (নারায়ণগঞ্জ), নুহা তাহযীব (ঢাকা), আঈশা আমাতুল্লাহ (ঢাকা), রাইনা নুরতাজ (ঢাকা)। “খ” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে আরুশি হাসনাত (ঢাকা), দ্বিতীয় সেরা তালুকদার (বগুড়া), তৃতীয় ইয়াসনা জামান (ঢাকা)। সেরাদশ হয়েছে নুজহাত মুমতাহিনা (মেহেক) (বগুড়া), মোঃ জারিফ হায়াত (বগুড়া), সুজানা তামরিন রাইয়া (ঢাকা), অভিরূপ চৌধুরী শৌর্য (ঢাকা), মোঃ সাহ্ল আবদুল্লাহ (ঢাকা), তাসফিয়া মহিব সামিরা (ঢাকা), মাহমুদুল হাসান মিশকাত (নারায়ণগঞ্জ)। “গ” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে জয়পাল (জয়পুরহাট), দ্বিতীয় হয়েছে দিশা রানী বসাক (বগুড়া), তৃতীয় মোঃ আমিনুল মোমিনিন স্বচ্ছ (বগুড়া), সেরাদশ হয়েছে সৌভিক সাহা (নারায়ণগঞ্জ), আলী আহম্মেদ সাইফ (বগুড়া), মৌমিতা ভৌমিক (বগুড়া), ঈশান সাহা (বগুড়া), রুহাম্মীন আমরিন রুহানী (নারায়ণগঞ্জ), স্নেহা মানি (বগুড়া), আরাফাত ইসলাম (ঢাকা)।
প্রতিযোগিতায় চুড়ান্ত বিচারক ছিলেন রচনায় আনু মুহাম্মদ ও রফিউর রাব্বি, চিত্রাঙ্কনে রফিকুন নবী, জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।

































আপনার মতামত লিখুন :