News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

জিয়াকে মারলেন বদু!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৮:৩২ পিএম জিয়াকে মারলেন বদু!

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে মারধরের অভিযোগ উঠেছে হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদুর বিরুদ্ধে। শহরের দুই নম্বর রেলগেট এলাকায় সোনারবাংলা মার্কেটের সামনে ডেকে এনে জিয়াকে মারধর করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বদু ও জিয়া; দুজনই সাবেক ছাত্রদল নেতা জাকির খানের ঘনিষ্ঠজন হিেেসবে পরিচিত।

জানা যায়, শহরের নয়ামাটি সংলগ্ন গুলশান সিনেমা হলের নিচতলায় একাধিক থানকাপড়ের দোকান রয়েছে। সেসব দোকান মালিকদের উপর সাবেক ছাত্রদল নেতা জাকির খান ও বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করছিলেন জিয়া।

নয়ামাটির একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, গুলশান সিনেমা হলের মালিক নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের বেয়াই ফয়েজউদ্দিন লাভলু ও তাঁর পরিবারের সদস্যরা। হলের দোকান মালিকদের লাভলু ও তাঁর পরিবারকে ভাড়া না দিয়ে তাঁর কাছে পৌঁছে দিতে চাপ দিতেন। হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি বদু তাঁর ভাই আফজালের মাধ্যমে বিষয়টি জানানোর পর জিয়াকে ডেকে সাবধান করে দেন। ওই সময়ে তাকে চড় থাপ্পড় মারেন।

জিয়ার মোবাইলে একাধিকবার ফোন দিলেও সেটা বন্ধ পাওয়া যায়।

বদিউজ্জামান বদুর কাছে ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এটা নিয়ে ফোনে কিছু বলবো না। সরাসরি আসলে কথা বলবো।

উল্লেখ্য এর আগে জাকির খানের ছোট ভাই জিকো খান সোনারবাংলা মার্কেটের সামনে জিয়াকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করেন, তবে সেটি শরীরে লাগেনি। সেই যাত্রায় সেখান থেকে পালিয়ে গিয়ে রক্ষা পান জিয়া। এরও আগে জাকির খানের ঘনিষ্ঠ সহযোগী নাজির আহম্মেদও জিয়াকে বিভিন্ন অপকর্মের কারণে মারধর করেন বলে জানা গেছে।