News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

অসুস্থ হয়ে যাচ্ছেন নিষিদ্ধ সংগঠনের নেতারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৯:৫২ পিএম অসুস্থ হয়ে যাচ্ছেন নিষিদ্ধ সংগঠনের নেতারা

আত্মগোপনে থেকে অসুস্থ হয়ে পড়েছেন নিষিদ্ধ আওয়ামীলীগের নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মহানগরের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা। এছাড়া গ্রেপ্তার আতংকে অসুস্থ হয়ে পড়েছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুর কাদির। এখনো গা-ঢাকা দিয়ে রয়েছেন জেলা আওয়ামীলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ বাদল।

নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা জানিয়েছেন, দুই বছরের বেশি সময় ধরে আত্মগোপনে থেকে অসুস্থ হয়ে পড়েছেন জেলা মহানগর শীর্ষ নেতারা। যার কারণে রাজপথে থাকা প্রত্যাশিত নেতাকর্মীরা এবার নতুন কমিটিতে ঠাঁই নেয়ার তোড়জোড়ে রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সুস্থতা কামনায় অনুসারীরা প্রার্থনা চেয়েছেন। যার কারণে তার সভাপতি আনোয়ার হোসেন ও জেলা সভাপতি আব্দুল হাই রোগমুক্তি কামনাও করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে তথ্য প্রকাশ করলেও এখনো গণমাধ্যমে দেয়া হয়। তার কারণে জেলা স্বেচ্ছাসেবকলীগ থেকে আড়াইহাজার কয়েক কমিটি দেয়া হয়েছে। এর ফলে আবারো প্রচারণা শুরু করায় তৎপরতায় নেমেছে প্রতিপক্ষ নেতা-কর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের কমিটি গঠন নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। দুই যুগের বেশি সময় ধরে জেলা ও শহর যুবলীগের কমিটি এখনো বহাল রয়েছে। জেলা যুবলীগের নেতারা এখনো ৬০ উর্ধ্বে বষস্ক হওয়া যুবলীগের প্রত্যাশিতরা এখন আলোচনা সৃষ্টি করছেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি ও জাতীয় পার্টির সাবেক এমপির ছেলে আজমেরি ওসমানও সভাপতি নিয়ে দৌড়ঝাঁপ করছেন। আব্দুর কাদির ও বাদলকে বাদ দিয়ে এবার সানি ও আজমেরি ওসমানের কমিটি গঠনে আলোচনা সৃষ্টি হয়েছে।

চলতি অক্টোবর মাসে নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁসহ বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্যসহ একাধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে গত ১০ অক্টোবর নারায়ণগঞ্জ জেলাজুড়ে অভিযানে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে আওয়ামী লীগের ৩ জন সদস্য ছিলেন। এর আগে সেপ্টেম্বর মাসে ৮ জন সদস্যসহ মোট ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া গত ৩ অক্টোবর নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ছোট ভাইকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয়।

গত ২৩ জুন ২০২৬ তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জে ১৭ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। অন্যদিকে গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ইটভাটা ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।