বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপির নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। পূর্বে নিরব রায়হান নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়কও ছিলেন।
শনিবার (২৪ অক্টোবর) তিনি ইউনিটের সচিবের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত ২২ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।
মনোনয়ন সংগ্রহ করে নিরব রায়হান বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবসেবামূলক সংগঠন। আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।
তিনি আরও জানান, বিগত ফ্যাসিবাদী সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটিকে কুক্ষিগত করে রাখা হয়েছিলো। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত এড হক কমিটিতে আমার থাকার সুযোগ হয়েছিলো। সে সুবাদে রেড ক্রিসেন্টের সাথে থেকে কাজ করেছি। আগামীতেও নারায়ণগঞ্জের স্বার্থে রেড ক্রিসেন্টের সাথে থেকে সেবামূলক কাজে অংশ নিতেই নির্বাচনে অংশগ্রহণ করতেছি। সবার দোয়া ও সমর্থন আমি প্রত্যাশা করি।
নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবো।

































আপনার মতামত লিখুন :