নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার পিলকুনি জোড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, “গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য। শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে পিলকুনি জোড়া মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই নৌবাহিনীর কমান্ডার পরিচয় দিয়ে একজন আমার ফোনে যোগাযোগ করেন এবং মোক্তারকে কেন গ্রেপ্তার করা হয়েছে, ওয়ারেন্ট ছাড়া কেন গ্রেপ্তার করা হয়েছে এসব জানতে চান।”
এদিকে বিষয়টি যাচাই করতে ০১৭৬৯৭০২৬৪০ নম্বরে যোগাযোগ করা হলে অপর প্রান্তের ব্যক্তি ফোন করার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি কেন পুলিশ কর্মকর্তাকে ফোন করেছিলেন—এমন প্রশ্ন করা হলে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে “ধন্যবাদ” বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
গ্রেফতারকৃত মোক্তার হোসেন ফতুল্লার পিলকুনি জোড়া মসজিদ মোল্লা বাড়ীর আক্কাস মোল্লার পুত্র।
































আপনার মতামত লিখুন :