News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বন্দরে বিশেষ অভিযানে ২ হাজার ৫০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার ৩


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৭:২০ পিএম বন্দরে বিশেষ অভিযানে ২ হাজার ৫০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বন্দরে ২ হাজার ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে রাব্বি (২৮), একই উপজেলার নবীগঞ্জ কদম রসুল এলাকার নজরুল ইসলামের ছেলে শিপন (২৪) ও একই উপজেলার কুশিয়ারা এলাকার বকুল হোসেনের ছেলে ইয়ন (২২)।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

২২ অক্টোবর রাত সাড়ে ৭টায় বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৩ অক্টোবর)  দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।