সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তি, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, (র্যাব), এসআরবি, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, রেড ক্রিসেন্ট, জেলা রোভারসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
এছাড়া জেলা ও মহানগর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ও মহানগর পুজা উদযাপন পরিষদ, পুজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু মহাজোট, জাগো হিন্দু পরিষদ, সম্মিলিত সনাতনী সংগঠন সমুহ, সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বিজয়া দশমীর দিনে ২১ অক্টোবর বুধবার রাতে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস বলেন, “শারদীয় দুর্গোৎসব একটি ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও সৌন্দর্য কোনো একটি স¤প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। নারায়ণগঞ্জে সব ধর্ম ও মতের মানুষের সম্মিলিত অংশগ্রহণে দুর্গোৎসব একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এবার জেলার ২৪০টি পূজামÐপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও স্বস্তির বিষয়।”
তিনি আরও বলেন, “দুর্গোৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে দায়িত্বশীলতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ডিজিএফআই, এনএসআই, ডিবি, ডিএসবি, সিআইডি, ট্রাফিক পুলিশ, র্যাব এসআরবি, আনসার, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, বিআইডবিøউটিএ, ফায়ার সার্ভিসসহ প্রশাসনের বিভিন্ন ইউনিটের সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক এবং সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”






































আপনার মতামত লিখুন :