News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

অসুস্থ শ্রমিকদল নেতাকে হুইল চেয়ার উপহার দিলেন খোরশেদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৬:১৪ পিএম অসুস্থ শ্রমিকদল নেতাকে হুইল চেয়ার উপহার দিলেন খোরশেদ

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন দীর্ঘদিন যাবত কিডনী রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তাঁর চলাফেরার সুবিধার জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মানবিক সংগঠন টিম খোরশেদের টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। 

২১ অক্টোবর বুধবার বিল্লাল হোসেনের দেওভোগের বাসায় যান তার চিকিৎসার খোঁজ খবর নিতে। এসময় বিল্লাহ হোসেনকে একটি হুইল চেয়ার উপহার দেন। 

খোরশেদ বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিল্লাল হোসেন সক্রিয় ছিলেন। তার অগ্নিঝরা বক্তব্য আমাদের উৎসাহিত করেছে।

তিনি বিল্লালের চিকিৎসার জন্য নেতাকর্মীদের সহায়তা কামনা করেন।

খোরশেদের সাথে উপস্থিত ছিলেন আফজাল সোবহান, মনির আহম্মেদ রাসেল, রানা মুন্সি, হাজী আলম চান, মো. মিঠু,জামাল হোসেন, মাসুম খন্দকার, মাসুদ আহম্মেদ, মহিউদ্দিন শুভ, আ. রহিম, গাজী খোকন প্রমুখ।