নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫) এবং একই এলাকার রিফাত হোসেন (২০)। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকলি এলাকায় এলে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভুলতা হাইওয়ে পুলিশের টিআই জসিম উদ্দিন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।





































আপনার মতামত লিখুন :