News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রয়াত এনামুল হক প্রিন্সের স্মরণসভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৮:০১ পিএম প্রয়াত এনামুল হক প্রিন্সের স্মরণসভা

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবে সিনিয়র সহ-সভাপতি কবি ও সংগঠক সাপ্তাহিক মুক্ত আওয়াজ এর প্রকাশক ও সম্পাদক প্রয়াত এনামুল হক প্রিন্সের স্মরণসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটোরিয়া হলে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম আর হায়দার রানার সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক প্রকাশক কাজী মোহাম্মদ ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রাতঃ এনামুল হক প্রিন্স স্মরণে আলোচনা ও দোয়ায় স্মৃতিচারণ করেন প্রয়াত এনামুল হক প্রিন্সের বড় ভাই নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য একেএম মোজাম্মেল হক, বর্ণ-সাহিত্য পত্রের প্রকাশক ও সম্পাদক আবু রায়হান, শীতলক্ষা হজ এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক এস এম ইলিয়াস মামুন ও নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক দ্বীল মোহাম্মদ দিলু প্রমুখ।

এছাড়াও প্রয়াত এনামুল হক প্রিন্সের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন স্থায়ী সদস্য আলী হায়দার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মুক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ডালিম প্রচার সম্পাদক গোলাম মোস্তফাএবং সচেতন পরিবারের অন্যতম সদস্য সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম শাহীন।

বক্তারা প্রয়াত এনামুল হক প্রিন্সের জীবদ্দশায়ার বিভিন্ন কর্মময় সুন্দর জীবন এবং অবদানের উপর আলোকপাত করেন সকলেই তার চমৎকার চরিত্র ও আচার ব্যবহারের ভুলুশি প্রশংসা করেন পাশাপাশি এনামুলক প্রিন্স চলে যাওয়ায় শুধু নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবই নয় নারায়ণগঞ্জের সাহিত্য অঙ্গন সহ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন সংগঠনগুলো প্রয়াটি প্রিন্সের বিয়োগে অপরিণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে আলোচকগণ দাবি করেন।

পরিশেষে অনুষ্ঠানের প্রধান আলোচক কাজী মোঃ ইসলাম মিয়া আবেগ জড়িত কন্ঠে এনামূল হক প্রিন্সের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন। পরিশেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।