News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আলোচিত সন্ত্রাসী সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি রনি গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৭:৪৫ পিএম আলোচিত সন্ত্রাসী সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি রনি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ত্রাস খ্যাত ২০ মামলার আলোচিত ডাকাত সর্দার সাহেব আলীকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিন (এসআরবি)-১১ কর্তৃক মূল ঘাতক মো. রনি (৩২) গ্রেফতার হন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে শরিয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুরে এসআরবি ১১ ও ৮এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার এসআরবি-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি কুমিল্লা জেলার দাউদকান্দির বিল্লাল হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে হত্যার কথা শিকার করেছেন। গ্রেফতারের পর তার তথ্য অনুযায়ী আটি ওয়াপদা কলোনি এলাকার নিজ বাসায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

১২ অক্টোবর সন্ধ্যায় (নাসিক) ৪নং ওয়ার্ডের বউবাজার এলাকায় সিদ্ধিরগঞ্জের ত্রাস ডাকাত সর্দার সাহেব আলীকে অভ্যন্তরীণ কোন্দলের জেরে তারই দুই সহযোগী মো.রনি ও মো.আসলাম গুলি করে হত্যা করেছেন। ঘটনার পর হতে গ্রেফতারকৃতসহ ঘাতকরা আত্মগোপনে চলে যায়। এরপর ১৩ অক্টোবর রাতে নিহতের স্ত্রী কল্পনা বেগম (৩৭) বাদী গ্রেফতারকৃত রনিসহ পাঁচজনকে এজাহারনামীয় আসামি আর ২-৩ জনকে অজ্ঞাত রেখে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু হবার পরে উক্ত মামলার তৃতীয় আসামি সাব্বির আহমেদ (২৮) কে এসআরবির অভিযানিক টিম গ্রেফতার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছেন।