দেবী দুর্গার বিদায়ের আগে নারায়ণগঞ্জে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠে নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলেন।
শাস্ত্রমতে, স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান, পদ্ম ফুল, বেল পাতা তুলসী পাতা ও লাড্ডু নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা।
ভক্তরা জানান, এই উৎসব মূলত হিন্দু বিবাহিত নারীদের। স্বামীর দীর্ঘজীবন কামনায় এই সিঁদুর খেলা খেলে থাকেন নারীরা। দেবীর বিদায়ে প্রতিবছর সিঁদুর খেলায় যেন অন্যরকম এক ভালোবাসা ফুটে ওঠে। এই দিনের জন্য অপেক্ষায় থাকেন তারা। আগামী দিনগুলোয় যেন রঙিন হয়ে ওঠে জীবন সেই প্রত্যাশা করেন ভক্তরা।
























-20261014113949.jpg)












আপনার মতামত লিখুন :