News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

আলেমদের সমালোচনার জবাব দিলেন বিএনপি নেতা টিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৯:৪৯ পিএম আলেমদের সমালোচনার জবাব দিলেন বিএনপি নেতা টিপু

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা জাকজমক ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ২০২৬ সালে অনুষ্ঠিত দূর্গা পূজা উৎসবটি ছিল বিএনপি সরকারের আমলে প্রথম দূর্গাপূজা। এবারের পূজা দেশব্যাপী আলোচনার সৃষ্টি করেছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের দূর্গাপূজা নিয়ে চর্চিত হয়েছে। এমন পশ্চিমবঙ্গে বাংলাদেশ এবং বিএনপির কট্টর সমালোচক প্রোপ্রাগান্ডা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ নিজেও বাংলাদেশের অনুুষ্ঠিত দূর্গাপূজা নিয়ে বাংলাদেশকে বাহবা দিয়েছেন। পূজা মণ্ডপ গুলো বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতার বিষয়টি ছিলো চোখে পড়ার মত।

হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকেও এবারের দূর্গা পূজার কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি নেতৃবৃন্দদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এতে করে বাংলাদেশে হিন্দু মুসলিমের মধ্যকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বিষয়টি আবারো বিশ্বের দরবারের ফুটে উঠেছে।

তবে এসবের মধ্যেও কিছু সংখ্যক আলেম মসজিদে বয়ানে যেসকল নেতারা হিন্দু ধর্মের দূর্গাপূজা মণ্ডপে গিয়েছেন তাদের ইমান চলে গেছে, তারা কাফের হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ শহরের নারায়ণগঞ্জ রেলওয়ে জামে মসজিদ থেকেও এমন বয়ান দেওয়া হয়েছে।

এসব আলেমদের বক্তব্যের জবাব দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেছেন, আমরা এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশে উৎসব পালন করে থাকি। এটা আমাদের দেশের ঐতিহ্য। আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও এটা নিয়ে ষড়যন্ত্র করেছে, এখন নিষিদ্ধ হয়ে দেশ থেকে পালিয়ে গিয়েও এটা নিয়ে ষড়যন্ত্র করেছে। তারেক জিয়ার সরকারকে ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা নানান ভাবে চেষ্টা করেছে। কিন্তু দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের কঠোর পরিশ্রমে সফল ভাবে দূর্গাপূজা সম্পন্ন হয়েছে। পূজার পরও সনাতন ধর্মের নেতারা আমাদের ফোন করে ধন্যবাদ দিয়েছে।

যারা প্রোপ্রাগান্ডা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে টিপু বলেন, ধর্মীয় দৃষ্টিকোন থেকে আলেম মাশায়েকরা তাদের কথা অবশ্যই বলবেন, কোরআন হাদিসে যেটা আছে সেটা বলবে। কিন্তু যখন কোনো সরকার ক্ষমতায় থাকে তখন দেশের জনগণের প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য সে হিন্দু নাকি মুসলিম, বৌদ্ধ নাকি খ্রিস্টান সেটি বিষয়না। মুসলমান নেতৃবৃন্দরা পূজা মন্ডপ পরিদর্শন করেছে সেখানে নিরাপত্তা নিশ্চিত করেছে, সেখানে গিয়ে পূজা করেনি, বা ধর্মীয় আচার করেনি অতএব সেখানে সহযোগিতা ও নিরাপত্তা দেওয়া প্রয়োজন সেটি দিয়েছে। এজন্য যে সে মুসমান থেকে খারিজ হয়ে যাবে এগুলো যারা বলে সেটা অতিরিক্ত বাড়াবাড়ি। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তাদের দায়িত্ব রাষ্ট্রের সকল জনগণের দেখভাল ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। অতএব ধর্মীয় দৃষ্টি একজন এবং রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তাদের দায়িত্ব অনেক। এসব সমন্বয় করেই আমাদের ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।