News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

যাকে নিয়ে রচনা হতো কোন ত্রাসের গল্প, তিনি হয়ে উঠেছেন বিনোদন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ১০:২৬ পিএম যাকে নিয়ে রচনা হতো কোন ত্রাসের গল্প, তিনি হয়ে উঠেছেন বিনোদন

জাকির খান; বছরখানেক আগেও এ নামটি শুনলে আতঙ্কে থাকতো নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা। বিএনপির রাজনীতিবিদদের মধ্যেও থাকতো নানা সংশয়, নগরবাসীকেও থাকতো হতো অজানা এক ভয়ে। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর তৎসময়ে র‌্যাবের অভিযানে গ্রেপ্তারের পর ২০২৫ এর ১৩ এপ্রিল জামিনে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন ভয়ঙ্কর আতঙ্কের নাম। কিন্তু কারামুক্তির পর থেকে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মত দৃশ্যমান কিছু না করলেও ১৮ মাসে তিনি হয়ে উঠেন এক বিনোদন। কখনো নেচে উঠেন, কখনো শিল্পীর গানে তাল মেলান।

বিএনপির এক সময়ে যাকে নিয়ে রচনা হতো কোন ত্রাসের গল্প, নানা অঙ্গভঙ্গি আর বক্তব্যের কারণে তিনি হয়ে উঠেছেন বিনোদন কিংবা ভাইরাল গল্পের মূল চরিত্র। নিজের জন্মদিনে নেচে গেয়ে উন্মাদনায় মেতে উঠেন তিনি। সবশেষ ২১ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমীতেও জিপ গাড়িতে শহরে ঘুরে বেড়ান তিনি, হিন্দি গানের তালে নিজেকেও ঝাকিয়ে নেন।

১৯৮৯ সালে নাসিম ওসমানের হাত ধরে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ৯৪ সালে বিএনপিতে যোগ দিয়েই পরের বছর ১৯৯৫ সালে দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্ধর্ষ হিসেবে শহরে পরিচিত পান জাকির খান। ৯৬ সালে শহরের খাজা সুপার মার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড, কাশীপুর বাংলাবাজার এলাকায় ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত মামলায় দ্বিতীয় দফায় জাকির খানের ৫ বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং তিনি জেলে যান। ১৯৯৯ সালে স্বল্প সময়ের জন্য জেল থেকে বের হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতির পদটি পেয়ে যান। বিশাল গাড়ী বহর নিয়ে অস্ত্রের মহড়া শুরু করলে ২০০১ সালে তত্ত¡াবধায়ক সরকারের আমলে আবার কারাবন্দি হন তিনি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় ৫ মাস তিনি জেলে থাকেন। ২০০৩ সালের ১৮ ফেব্রæয়ারি সাব্বির হত্যা মামলার আসামী হয়ে দেশত্যাগ। দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে থেকেছেন। ২০২০ সালের পর নিয়মিত দেশে যাতায়াত শুরু করেন জাকির খান। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা এলাকার একটি ফ্লাট থেকে অস্ত্রসহ আটক করা হয় তাকে। ৯৫২ দিন কারাভোগের পর ২০২৪ সালের ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে ছাড়া পান সাবেক এই ছাত্রদল নেতা।

রাজনৈতিক ক্যারিয়ার দেখলে যে কেউ আতকে উঠার কথা। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর গত ১৮ মাসে জাকির খানকে নিয়ে দৃশ্যমান কোন অভিযোগ, বিতর্ক না থাকায় বিষ্মিত সাধারণ মানুষ। অস্বাভাবিক অঙ্গভঙ্গির কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ২৮ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন। এ আয়োজনে গান গাইতে এসেছিলেন জনপ্রিয় ব্যান্ড দল আর্ক ও হাসান। সেখানে গানের তালে তালে মঞ্চে উঠে জাকির খানের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

এর আগেও একাধিক অনুষ্ঠানে নাচতে দেখা গেছে জাকির খানকে। দেওভোগের একটি বিয়ের অনুষ্ঠান জেমসেও গাওয়া ‘জেল থেকে আমি বলছি’ গানের তালে তালে তিনি সুর মেলান। ওই ঘটনাটিও বেশ ভাইরাল হয়। এছাড়া ‘আমার বন্ধু মহা যাদু জানে’ গানের তালে তালেও তাকে নাচতে দেখা গেছে।

এর পর থেকে গাড়িতে চড়ে বিভিন্ন সময়ে বিভিন্নস্থানে যান তিনি। ছাদখোলা গাড়িতে উঠে জাকির খানের হাত উচানোর ভিডিও ভাইরাল হয়। সৌদি ওমরা হজ্জ পালনের সময়ে তায়েফ যাওয়ার সময়েও তিনি ছাদখোলা গাড়িতে হাত উচিয়ে রাখেন। এছাড়া মুন্সীগঞ্জের এক সফরে তাকে দেখা যায় গাড়ির ছাদে উঠার চেষ্টায়।

জাকির খানের পরিবারের একজন সদস্য জানান, ২০০৩ হতে ২০২২ এ ১৯ বছরে জাকির খান পলাতক জীবন যাপন করেছেন। দেশের বাইরে থাকাবস্থায় আরামে থাকলেও দেশে আসার পর কার্যত বাসায় বন্দী থাকতে হয়েছে। এতে করে মানসিকভাবেও তিনি বেশ আঘাতপ্রাপ্ত। এ ট্রমা থেকে বের হতেই তিনি একটু আনন্দ উচ্ছ¡াস করেই জীবন যাপন করছেন।