নারায়ণগঞ্জ শহরে যাতায়াতের ক্ষেত্রে অটো রিকশার দিগুণ ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি প্রধান। একই সাথে এ বিষয়ে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে করে ভাড়া নির্ধারণ করে দেয়া হয় এবং এ নিয়ে যাত্রীদের সাথে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
রাশেদুল ইসলাম রাব্বি প্রধান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অটো রিকশার লাইসেন্সের ব্যবস্থা করায় শহরে যান চলাচলে স্বস্তি ফিরে এসেছে। শহরবাসী স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছে। কিন্তু অটো রিকশাওয়ালাদের দিগুণ ভাড়া নিয়ে শহরবাসীর মধ্যে অস্তস্তি তৈরি হয়েছে। এ বিষয়ে একটা সমাধানে আসা প্রয়োজন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের প্রতি অনুরোধ; তারা যেন এ বিষয়ে প্রদক্ষেপ গ্রহণ করেন। অন্যথায় রিকশা ওয়ালাদের সাথে প্রতিনিয়ত যাত্রীদের অপ্রীতিকর ঘটনা ঘটবে। যা কোনোভাবেই কাম্য না।
প্রসঙ্গত, রাশেদুল ইসলাম রাব্বি আওয়ামী লীগ সরকারের সময়ে ১৩ টির অধিক রাজনৈতিক মামলার আসামী হয়েছেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে।




















-20261014113949.jpg)











আপনার মতামত লিখুন :