News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় ঝুটসহ গোডাউন পুড়ে নিঃস্ব ব্যবসায়ী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ০৮:৫৬ পিএম ফতুল্লায় ঝুটসহ গোডাউন পুড়ে নিঃস্ব ব্যবসায়ী

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণ কাজ করার সময় ওয়েল্ডিংয়ের আগুনের স্ফুলিঙ্গ পাশের এক ঝুট ব্যবসায়ীর গোডাউনে পড়ে।

এতে গোডাউনসহ প্রায় ৩৫ লাখ টাকার ঝুট পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফতুল্লার মার্কাস রোড নয়ামাটি এলাকায় ইব্রাহিম মিয়ার গোডাউনে এঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ইব্রাহিম মিয়া জানান, পাশের বাড়িতে নির্মাণ কাজ করার সময় ওয়েল্ডিংয়ের আগুনের স্ফূলিঙ্গ এসে তার ঝুটের গোডাউনে পড়ে আগুন ধরে যায়।

তখন ওয়াল্ডিং শ্রমিকেরা আগুন নিভানোর ব্যবস্থা না করে পালিয়ে যায়। এতে আগুন বড় আকার ধারণ করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দেয়। তখন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

এ সময়ের মধ্যে গোডাউনসহ ৩৫ লাখ টাকার ঝুট পুড়ে ছাই হয়ে গেছে।

ইব্রাহিম বলেন, অর্থ সম্পদ যা ছিল সবই ঝুট ব্যবসায় খাটিয়ে ছিলাম। বুধবার মাল ডেলিভারি দেয়ার কথা ছিল। এখন আগুনে সব কেড়ে নিয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, ব্যবসায়ীর অভিযোগ শুনেছি। অভিযোগ করলে মামলা গ্রহন করে ব্যবস্থা নেয়া হবে।