নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাকী (৩০) নামে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
৭ সেপ্টেম্বর (সোমবার) রাত সাড়ে ১০টায় মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বন্দর থানাধীন চাঁনপুর সাকিনস্থ নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে ২০০ পিস ইয়াবাসহ লাকীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাকী চাঁনপুর এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং সফিউল্লাহর স্ত্রী।
বন্দর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








































আপনার মতামত লিখুন :