News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

৭৫ বছরে আবুল কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০২:০৪ পিএম ৭৫ বছরে আবুল কালাম

৭৫ এ পা রাখলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক সাংসদ মরহুম জালাল হাজীর দ্বিতীয় পুত্র।

বাবার মৃত্যুর পর নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে যার রাজনীতিতে আসা। রাজনৈতিক জীবন থেকে শুরু করে পরবর্তী সময় ৩ বার নির্বাচিত হওয়া সাংসদ আবুল কালাম সকলের কাছে পরিচিত ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে।

মরহুম জালাল হাজীর সংসার জীবনে ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে আবুল কালাম দ্বিতীয় পুত্র। ব্যক্তিগত জীবনে আবুল কালাম এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

ছেলে আবুল কাউছার আশা দাদা মরহুম জালাল হাজী ও বাবা আবুল কালামের মত নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান পাকাপোক্ত করতে সক্ষম হয়েছেন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে। আর তার ছোট বোন বাধন আইনী পেশায় নিজেকে জড়িয়ে রেখেছেন।