নারায়ণগঞ্জে স্ত্রীকে নিয়ে পূজামণ্ডপসহ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ ই ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় পূজামণ্ডপে বৈচিত্রময় সাজসজ্জা ও শিশু কিশোরীদের নৃত্য প্রদর্শন দেখে খুবই মুগ্ধ হয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে মার্কিন রাষ্ট্রদূত এইচ ই ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সনাতন ধর্মাবলম্বী স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জে সফরের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মার্কিন রাষ্ট্রদূত এইচ ই ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘বাংলাদেশে এবারই প্রথম তিনি দুর্গাপূজা দেখতে এসেছেন। পূজামণ্ডপে বৈচিত্রময় সাজসজ্জা ও শিশু কিশোরীদের নৃত্য প্রদর্শন দেখে খুবই মুগ্ধ হয়েছেন তিনি। এ ছাড়া সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি ও যাদুঘরে জামদানি স্টলের পণ্য দেখেও অত্যন্ত মুগ্ধ হয়েছেন।’
নারায়ণগঞ্জ সফরে এসে আতিথেয়তা এবং দুর্গাপূজার উৎসবে সামিল হতে পেরে সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।























-20261014113949.jpg)










আপনার মতামত লিখুন :