News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী জুনায়েদ!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ১০:৪৭ পিএম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী জুনায়েদ!

আসছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তুরুপের তাস হওয়ার সম্ভাবনায় রয়েছে দলটির কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদ নীতি নির্ধারনী সদস্য যুগ্ন-আহবায়ক আলী আহসান জুনায়েদের। নির্বাচনী আলোচনায় কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্তরা জুনায়েদকে এগিয়ে রাখার খবর পাওয়া গিয়েছে।

আলী আহসান জুনায়েদ সোনারগাঁ উপজেলার স্থায়ী বাসিন্দা স্কুল শিক্ষক আবু মোকাররম মোহাম্মদ মুসার ছেলে। তাবে তিনিসহ তার পুরো পরিবার বাল্যকাল হতে সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৫নং ওয়ার্ডের বিদ্যুৎ কেন্দ্রে (পাওয়ার হাউজ) বসবাস করেছেন। জুনায়েদের স্কুল জীবনের সমাপ্তি ঘটার পরবর্তীতে তারা বিদুৎ কেন্দ্রের বাসস্থান পরিবর্তন করে বর্তমানে ৪নং ওয়ার্ডের ভ‚মিপল্লী এলাকায় বাস করেছেন বলে জানা গেছে।

তথ্য নিয়ে জানা গেছে, এনসিপি নেতা আলী আহসান জুনায়েদ সিদ্ধিরগঞ্জে অবস্থিত বিদুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক স্কুল থেকে স্কুল জীবনের পড়াশোনা করেছেন। স্কুলের গন্ডি পেরিয়ে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্স শেষ করেন।

এদিকে পড়াশোনার পাশাপাশি তিনি স্কুল জীবন হতেই ছাত্র শিবিরের রাজনীতিতে সক্রিয় থেকেছেন। দীর্ঘ সময়ের রাজনৈতিক চড়াই-উৎড়াই পার করে একপর্যায়ে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সফলতা অর্থাৎ গণঅভ্যুত্থানের সম্মুখ সারীর নেতৃত্ব দেওয়াদের মধ্যকার জুনায়েদ একজন।

সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ বিষয়টি নিউজ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন এনসিপি নেতা আলী আহসান জুনায়েদ। তিনি জানান, কেন্দ্রীয়ভাবে আমাকে মূল্যায়নের আলোচনা হচ্ছে এবং এক্ষেত্রে কোনো বাধা নেই। ইতোমধ্যে আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি। তবে এখনো মাঠে নামা হয়নি খুব শীঘ্রই মাঠে নেমে জনগণের দারস্থ হবো।

তিনি ছাড়া নারায়ণগঞ্জে অন্য কোনো প্রার্থী আলোচনায় রয়েছে কিনা জানতে চাইলে বলেন, আহŸায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয়ভাবে আমাকে নির্বাচনে প্রার্থী হবার কথা বলা হচ্ছে। এছাড়া অন্য কারো আলোচনা আপাতত নেই।