News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেন : খোরশেদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৬:৪১ পিএম তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেন : খোরশেদ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে মানবিক সংগঠন টিম খোরশেদ ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের  ৫দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির ৪র্থ দিনে (অষ্টমী) গলাচিপা কুড়িপাড়া লোকনাথ মন্দির দূর্গা মন্ডপ, রামকানাই আখড়া দূর্গা মন্ডপ ও ডিএন রোড এলাকায় দুই শতাধিক দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (অষ্টমী) দুপুরে কুড়িপাড়া লোকনাথ মন্দির দূর্গা মন্ডপে বস্ত্র বিতরণ উদ্বোধন করেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সদস্য সচিব আনোয়ার মাহমুদ বকুল ও জয়নাল আবেদীন।

বস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে খোরশেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিনের সংখ্যালগু ও সংখ্যাগুরু তত্বের অবসান ঘটিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন। যার ধারাবাহিকতায় এই প্রথমবারের মত মসজিদের ইমামদের পাশাপাশি তারেক রহমান মন্দিরের পুরোহিতদের জন্যও মাসিক সম্মানি ভাতার ব্যাবস্থা  করেছেন। এসময় খোরশেদ ইসলাম ধর্মে বিধর্মীদের নিরাপত্তার অধিকার নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর হাদিস তুলে ধরেন।

উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদক, সাধারণ সম্পাদক মিন্টু মোদক, বিএনপি নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, আফজাল হোসেন, রানা মুন্সী, মো: মুসা, মো: মিঠু, রাসেল আহেম্মদ মনির, কুতুবউদ্দিন, জামাল হোসেন, জুডো বিল্লাল, মাসুদ আহমেদ, সোহেল, মাসুম খন্দকার, ইমন, শামীম আহম্মেদ প্রমুখ।