News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

নারায়ণগঞ্জকে পরিষ্কার ডেঙ্গুমুক্ত শহরে পরিণত করবো : সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:৩৭ পিএম নারায়ণগঞ্জকে পরিষ্কার ডেঙ্গুমুক্ত শহরে পরিণত করবো : সাখাওয়াত

নারায়ণগঞ্জ শহরের ১২ নং ওয়ার্ডে গঞ্জে আলী খাল খননের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জেলার খাল খনন কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) নারায়ণগঞ্জ শহরের ১২ নং ওয়ার্ডের গঞ্জে আলী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এসময় তিনি বলেন, এই খাল উদ্ধার ও পরিষ্কার এবং খনন কাজ আমরা শুরু করলাম। আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। তার নির্দেশেই আমরা এই কাজে উদ্বুদ্ধ হয়েছি। নারায়ণগঞ্জকে একটি আধুনিক পরিষ্কার ও ডেঙ্গু মুক্ত শহরে পরিণত করবো। আমি রংপুরের প্রশাসককে ধন্যবাদ জানাই। আমরা রংপুর সিটি করপোরেশন থেকে ভেকুটি এনেছি। আমাদের এই ভেকু নেই। এটি যে কয়দিন লাগে নারায়ণগঞ্জের খালগুলো এই ভেকু দিয়ে আমরা পরিষ্কার করবো। খান খনন ও পরিষ্কার করতে পারলে পরিবেশের উন্নয়ন ঘটবে। খালের চারিদিকে গাছ লাগিয়ে আমরা নারায়ণগঞ্জকে গ্রীন সিটিতে পরিণত করবো। খান পরিষ্কার থাকলে মানুষ ডেঙ্গু চিকনগুনিয়া রোগ থেকে মুক্তি পাবে। খালের চারিদিকে যারা বসবাস করে তাদের মশার উপদ্রব পোহাতে হয়। আমরা এই মশা নিধনে চেষ্টা করবো। সাময়িক অসুবিধা হলেও এটা মেনে নিয়ে কাজটা সম্পন্ন করতে সকলের সহযোগিতা চাই।

তিনি আরো বলেন, আমরা নারায়ণগঞ্জ শহরকে জলাবদ্ধতা মুক্ত করবো ও সুপেয় পানির ব্যাবস্থা করবো। তবে এগুলো সময়সাপেক্ষ ব্যাপার। সামনে বর্ষার সিজন, জনগণ যেন ভোগান্তির শিকার না হয় সেজন্য আমরা ড্রেনের কাজ করছি।